নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে হুমায়ুন নামের এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এলাকাবাসী হুমায়ুনের বাড়ির পাশের ডোবায় প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। হুমায়ুন বগুড়ার দুপচাঁচিয়ায় ইসলামপুর খাঁ পাড়ার আব্দুল ওহাব মুন্সির ছেলে। নিহতের পরিবার জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিকালে হুমায়ুন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে ডোবায় একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে ভাসমান বস্তার ভেতর থেকে হুমায়ুনের লাশ উদ্ধার করে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের প্রেরণ করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।