আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা উপজেলায় ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট গড়ে তোলায় আট জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয় এবং অবৈধ দোকানপাট গড়ে তোলার দায়ে আট জনকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।