কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউজে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

 কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ রেলস্টেশনের রেস্টহাউজে খালাত ভাই কর্তৃক এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক মাহমুদুল হাসান সাগর রেলওয়ের প্রকৌশল বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী। ঘটনার পরপরই সে পালিয়ে যায়।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া উক্ত স্কুলছাত্রীকে সোমবার সন্ধ্যায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে  যাওয়ার কথা বলে রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসা থেকে সাগর নিয়ে নিয়ে যায়। পরে স্টেশনের দোতালার ভিআইপি রেস্টহাউজে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাথরুমে হাত-পা বেঁধে ধর্ষণ করে। মেয়েটির চিত্কার শুনে রেলওয়ে পুলিশ ও স্টেশনের অন্যান্য স্টাফরা দরজার ছিটকিনি ভেঙে মেয়েটিকে উদ্ধার করেন। তবে ধর্ষক জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেনসাগরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কিশোরগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার জয়নাল মিয়া সাংবাদিকদের জানান।