এবারের দুর্গাপূজা উপলক্ষ্যে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তা?নির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৫২টি প্রতিষ্ঠান ই?লিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৪২ টন করে ইলিশ সরবরাহ করতে পারবে। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মত্স্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এই অনুমতির মেয়াদ শেষ হবে; এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব কন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না। ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানিনীতি ২০১৮-২০২১-এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে; প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানিসংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করতে হবে; অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না।