ঢাকা সাব-এডিটরস কাউন্সিল সম্মানিত সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। যেসব সদস্যের সন্তান ২০১৯ ও ২০২০ সালে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশ করেছে নিম্নের নীতিমালার আলোকে তারা আবেদন করতে পারবেন।
জিপিএ ‘৫’ পেতে হবে। ২০২০ সালে যাদের সন্তান অটোপাশ (জেএসসি, এইচএসসি) করেছে তার মূল্যায়ন হবে পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যেহেতু পিইসির (অটোপাশ) পূর্ববর্তী কোন স্তর নেই, তাই এক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মার্কশিটের ফটোকপি জমা দিতে হবে। আবেদনকারী কোন হাউজে কাজ করেন, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখসহ আবেদন হাতে লিখে বা কম্পিউটার কম্পোজ করে পাঠাতে পারবেন। আবেদনের সঙ্গে সন্তানের (শিক্ষার্থী) দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। বৃত্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত-ই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদন আগামী ৫ অক্টোবরের মধ্যে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের অফিস—ইসলাম স্ট্যাট ৫৫/১ পুরান পল্টন, ঢাকা-১০০০ (তৃতীয় তলা) পৌঁছাতে হবে। আবেদন ও সন্তানের প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেও পাঠাতে পারবেন। অনলাইনে আবেদন পাঠানোর ঠিকানা- (medhabritty@gmail.com)। এছাড়া নির্বাহী কমিটির যে কারো কাছে আবেদন জমা দেওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি