আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

২৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ১৫ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা :৫ ও ৬। শুভ বার :বুধ ও শুক্র। শুভ রত্ন :হীরা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অকারণ ব্যয় পরিহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় থাকতে পারে। বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে  ঝামেলা এড়িয়ে চলুন। কারো সঙ্গে মতানৈক্যে জড়ানো ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারবেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।