আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
আদিতমারী উপজেলায় খেয়ানৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মালদহ নদী পারাপার হতে হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ১৫ গ্রামের লক্ষাধিক মানুষকে। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরো চরম আকার ধারণ করে। ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, এই অঞ্চলের মানুষের দাবি হচ্ছে ভেলাবাড়ী ও দুর্গাপুর ইউনিয়ন বিচ্ছিন্ন করে রাখা মালদহ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা। তিনি এখানে একটি সেতু নির্মাণের দাবি জানান। এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, মালদহ নদীতে সেতু নির্মাণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি, দ্রতই এলাকাসীর এ দাবি পূরণ হবে।