দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
দুমকিতে নির্মাণের ছয় মাসের মধ্যেই কচাবুনিয়া নদীতে ধসে পড়ছে সড়ক। ইতিমধ্যে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজারের মাঝামাঝি অংশের প্রায় ২০০ ফুট পাকা সড়কের অর্ধেক নদীতে ধসে পড়েছে। বাকি অংশেও দেখা দিয়েছে ফাটল। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান জানান, সড়কের ভাঙন দ্রুত মেরামতের জন্য প্রকল্প তৈরি করে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে তথ্য প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, সড়কটি সরেজমিনে পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।