স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া শহরের প্রধানকেন্দ্র দত্তবাড়ির সড়কের ওপর থেকে সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড স্থানান্তরের দাবি জানানো হয়েছে। বুধবার দুপুরে এ দাবিতে দত্তবাড়ি বণিক সমিতির সদস্য ও এলাকাবাসী মিছিল করে। পরে তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন দত্তবাড়ি এলাকার ব্যবসায়ী, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, দত্তবাড়ি বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মিজানুর রহমান রকেট, আহসানুল রশিদ ডাবলু, বজলুর রশিদ লাভলু প্রমুখ।