মঠবাড়িয়ায় অস্ত্রসহ গ্রেফতার ১

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দেশীয় অস্ত্রসহ শুভ শীল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। মঙ্গলবার শহরের হাসপাতাল ব্রিজসংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক সেলিম চৌকিদার বাদী হয়ে মামলা করেছেন।  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান,  শুভ শীল নামের একজনকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।