নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে পাঁচ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলায় অভিযান চালায়। এ সময় আলমগীর ও জাকির হোসেনকে ঐ এলাকার টেপুর মোড় থেকে আটক করে। তারা মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় পাঁচ কেজি গাঁজা ভরে নিয়ে যাচ্ছিল। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।