রাজাপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা

রাজাপুরে বড়ইয়া এলাকার বিষখালী নদী থেকে বুধবার সকালে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে মর্গে পাঠানো হয়েছে। লাশের অভিভাবক পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।