সিলেট অফিস
সিলেট সিটি করপোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবিতে বুধবার দুপুরে পূর্বঘোষিত গ্যাস-বিদ্যুত্ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, গ্যাস-বিদ্যুত্ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্যসচিব মকসুদ হোসেন, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ আহমদ বহলুল প্রমুখ।