ইত্তেফাক রিপোর্ট
সোনালী ব্যাংক লিমিটেড অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম স্থান অর্জন করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্প্রতি ব্যাংকের এই অর্জনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়েছে।
সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর মো. আতাউর রহমান প্রধান ব্যাংকের এই অর্জনের সমস্ত কৃতিত্ব দিয়েছেন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের। তিনি বলেছেন, সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশে এই অতিমারি করোনার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখার লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।