সেলাই করি, বোতাম লাগাই
তোমরা কাপড় পরো;
দালান ধসে পড়লে মাথায়
একটু স্মরণ করো।
কাপড়গুলো বিদেশ গিয়ে
আনছে নাকি টাকা;
অভাব কেন আমার সাথি,
ভাঁড়ার কেন ফাঁকা!
কাটছে কেমন আমার জীবন
কে তার খবর রাখে;
দিন ফুরালে কাজ কী পেলে
চোখ সেখানে থাকে।
লাভের হিসাব, নিজের জীবন,
সেটাই তোমার বড়;
আমার কথা বাদ দিয়ে তাই
কড়ির পাহাড় গড়।