পায়রা ও চিঠি

নীল আকাশে যাচ্ছে উড়ে

সাদা পায়রা দুটি

স্বাধীনভাবে উড়ছে ওরা

আজকে তাদের ছুটি।

 

পায়রা দুটির খিদে পেলে

খায় যে চাল আর ধান

ইচ্ছে হলে গেয়ে ওঠে

বাকুম বাকুম গান।

 

পায়রা ছিল বার্তাবাহক

অনেক আগের কথা

দিনে দিনে যাচ্ছে উঠে

চিঠি দেওয়ার প্রথা।

 

নবম শ্রেণি, মুনসিরহাট মুসলিম ইনস্টিটিউশন

ধোবাউড়া, ময়মনসিংহ