ফুলের বাতাসের সাথে মিশে আছে
হূদয়ের নিদারুণ আর্তনাদ আর হাহাকার
যদিও সাপের মতো লেপ্টে আছে অশুভ ছায়া
তবুও এখানে কৃষ্ণচূড়ার উদ্ধত ফণা
আলোকিত করে ভোরের উজ্জ্বল আকাশ
আমি নিঃশব্দে অন্ধকারে দাঁড়িয়ে দেখি—
ধূসর গোধূলি অবেলায় ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু
উজ্জ্বলতা ছড়ায় ফেরারি বসন্ত আকীর্ণ করে
নতুন স্পন্দন— সজীব সম্ভাষণে বুক পেতে দেয়
শিশিরে জমানো মুক্তোদানা প্রভাতী কাঁচা রোদে
জীবনের জয়ধ্বনি তুলে পাপড়ি মেলে ধরে