কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হুমায়রা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া আদর্শ গ্রামে সাইফুল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
হুমায়রা নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের এনায়েত মোল্লার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য হেমায়েত তালুকদার জানান, হুমায়রা তার মায়ের সঙ্গে কাউখালীতে মামার বাসায় বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় সঙ্গের শিশুদের চিত্কারে স্থানীয়রা হুমায়রাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।