স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল রবিবার মাদ্রিদসহ বিভিন্ন শহরের বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। তারা কাতালানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন। কাতালানে সরকারের নীতির প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। ডানপন্থি তিনটি রাজনৈতিক দল বিক্ষোভের আয়োজন করে। সরকারের দাবি, বিক্ষোভে ৪৫ হাজার মানুষ অংশ নিয়েছে। তবে বিরোধীরা দাবি করেছে, এই সংখ্যা দুই লাখের বেশি। প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন। -বিবিসি