রূপগঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার কৃষি ভবন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেহা নূর, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহম্মেদ আলমাছ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।