নোয়াখালীতে একাধিক মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার 

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রাম থেকে নুর উদ্দিন আসিফ নামে একাধিক মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে  পুলিশের অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
  
পুলিশ সুপার জানান, বেগমগঞ্জ  মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি নুর উদ্দিন  আসিফকে গ্রেফতার করে। 

নোয়াখালীর পুলিশ সুপার আরও জানান,  গ্রেফতারের সময় শহীদুল ইসলামের কাছ থেকে পুলিশ ১টি দেশি পাইপগান, ১টি কার্তুজ ও ৯টি কিরিচ উদ্ধার করা হয়।   অভিযানের সময় আরেক আসামি মো. ইউসুফ  সবুজ (৩০) পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন  রয়েছে। 

এ ঘটনায়  বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। 

/ইত্তেফাক/এনই/