বিএনপি নেতা নজরুল ইসলাম খান সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গত দুই দিন ধরে তার আমাশয় হচ্ছিল। গত বুধবার রাতে তার শরীর বেশি দুর্বল হয়ে যায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ সিনিয়র নেতারা তার খোঁজ-খবর নিচ্ছেন। নজরুল ইসলাম এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।