মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে ---------- রুবেল হাওলাদার

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি মো. রুবেল হাওলাদার ওরফে অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল বলেছেন—মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে। মানুষের সাফল্যের চূড়ায় যাওয়ার গুরুত্বপূর্ণ ধাপ হলো যুব বয়সকাল। এই সময়টায় মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকলে পরবর্তী সময়ে সাফল্য অনিবার্য। আর এর সুফল পাবে নিজে, পরিবার ও দেশ। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে জাতীয় যুবসংহতির নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

রুবেল হাওলাদার বলেন, মাদক দেশের ক্ষতি করে। আর যে মাদক সেবন করে সে নিজেরও ক্ষতি করে। কাজেই মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা যতবেশি এর চর্চা করব ততই তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ থেকে দূরে রাখতে সক্ষম হব। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেও যুবসংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।