সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে আটক ৩

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকার খালে শুক্রবার সন্ধ্যায় বিষ দিয়ে মাছ ধরার সময় বনরক্ষীরা তিন জনকে আটক করেছে। আটককৃতদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে—সাজেদুল (৩০), রিপন (৩২) ও জাফর (২৮)। তাদের বাড়ি শরণখোলার চালিতাবুনিয়া গ্রামে। শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, শুক্রবার সন্ধ্যায় স্মার্ট টিমের সদস্যরা সুপতি এলাকার খালে বিষ দিয়ে মাছ ধরার সময় একটি নৌকাসহ তিন জনকে আটক করে। এ সময় তাদের কাছে এক বোতল কীটনাশক পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।