ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ২০ দশমিক ৬০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ২০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও শূন্য দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৮১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ৩০ দশমিক ৫৩ পয়েন্টে, বস্ত্র খাতের ৪৮ দশমিক ৭৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২১ দশমিক ৬৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬ দশমিক ৫১ পয়েন্টে, বিমা খাতের ২২ দশমিক ৫১ পয়েন্টে, বিবিধ খাতের ৩৫ দশমিক ৬৩ পয়েন্টে, খাদ্য খাতের ৩৭ দশমিক ১৪ পয়েন্টে, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১৩ দশমিক ১৫ শতাংশ, চামড়া খাতের ১৪৮ দশমিক ৫৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮ দশমিক ৬৫ পয়েন্টে, আর্থিক খাতের ১১৩ দশমিক ১৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩৬৫ দশমিক ৩৮ পয়েন্টে, পেপার খাতের ৪৯ দশমিক ৫১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪ দশমিক ৭৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩২ দশমিক ০১ পয়েন্টে, সিরামিক খাতের ৩৫ দশমিক ৮৫ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪২ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে।