অধ্যাপক ডা. মো. চৌধুরী হাবিবুর রহমান আর নেই

ইত্তেফাক রিপোর্ট

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. চৌধুরী হাবিবুর রহমান বার্ধক্যজনিত কারণে ২৪ সেপ্টেম্বর রাতে ৮৫ বছর বয়সে ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান চৌধুরী যশোরের ঝিকরগাছায় জন্মগ্রহণ করেন এবং দীর্ঘ ৩৩ বছর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা প্রদান করেন। অসংখ্য বিশেষজ্ঞ চিকিত্সক তার হাতে শিক্ষা গ্রহণ করে দেশে-বিদেশে স্বনামখ্যাত হয়েছেন।

অধ্যাপক চৌধুরীর মৃত্যুতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামানসহ কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী ও সেবিকাবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। গতকাল বাদ আসর বনানী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।