চন্দনাইশ (চট্টগ্রাম) :এক সময় শীতের আগমনের সঙ্গে সঙ্গে উপজেলার উত্তর জোয়ারা কুলালপাড়ায় মাটির তৈরি জিনিসপত্র তৈরির ধুম পড়ত। মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক কাজকর্মে মাটির তৈরি জিনিসপত্র থালা, বাসন, হাঁড়ি-পাতিল, বাটি, মাটির ব্যাংক ইত্যাদি ব্যবহার হতো। রাজা-বাদশা বা জমিদারের বাড়িতে শোভা পেত মাটির তৈরি জিনিসের। কিন্তু এখন আর সেই দিন নেই। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে এসব মাটির তৈরি জিনিসের কদর কমেছে। ফলে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে মৃিশল্প। কোথাও চোখে পড়ে না মাটির তৈরি জিনিসপত্রের। অনেক মৃিশল্পী এখন এ পেশা ছেড়ে দিচ্ছেন —ইত্তেফাক