আবুল খায়ের স্টিলের উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে স্থানীয় কার্পেন্টারদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গতকাল অয়োজিত হয়েছে গৃহনির্মাণ কর্মশালা-২০২১। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আবুল খায়ের স্টিলের ডেপুটি জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম নবাব। তিনি বলেন, ক্রেতাদের জন্য গুণমানসম্পন্ন পণ্য সরবরাহ করার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আবুল খায়ের স্টিল সর্বদা বদ্ধপরিকর
০০
অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে রাজস্ব/কর পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। পূবালী ব্যাংকের এমডি ও সিইও শফিউল আলম খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের জিএম ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০
অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ (এফএফ) এবং বাংলাদেশ ব্যাংকের জিএম মো. ফোরকান হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল
০০০
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও ইলেক্ট্রো মার্ট লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে এ ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা কনকা ও গ্রি ব্র্যান্ডের পণ্য ক্রয়ে ১২ মাস পর্যন্ত বিনা সুদে ইএমআই সুবিধা পাবেন। ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ব্যাংকের এএমডি এম শামসুল আরেফিন এবং ইলেক্ট্রো মার্টের ডিএমডি মো. নুরুল আফসার