প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমকে সহযোগিতা করার আহ্বান

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক কর্মশালা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্যমণ্ডলী, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও কমিশনের অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মশালায় মূল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন কমিশনের সদস্য জি এম সালেহ উদ্দিন।

কর্মশালার সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রধান অতিথি ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমে ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

কর্মশালায় কমিশনের সদস্য ড. এ এফ মনজুর কাদির, নাসরিন বেগম, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি শারমিন রিনভী, সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, কমিশনের আইনজীবী ব্যারিস্টার মাফরুহা মারফি বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি