আইসল্যান্ডের সংসদে অর্ধেক আসনই গেল নারীর দখলে

ইউরোপের প্রথম দেশ হিসেবে আইসল্যান্ডে নারী সংখ্যাগরিষ্ঠ সংসদ নির্বাচিত হয়েছে। লিঙ্গ সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের এই জয়কে মাইলফলক হিসেবে মনে করা হচ্ছে। রবিবার সব ভোট গণনা শেষে দেখা গেছে, দেশটির সংসদ অলথিংয়ের মোট ৬৩টি আসনের মধ্যে ৩৩টিতে জিতেছে নারী প্রার্থী। শনিবার  নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশটিতে তিন দলের সমন্বয়ে গঠিত যে জোট সরকার ক্ষমতায় ছিল এই নির্বাচনে তারা ৩৭টি আসনে জয় পেয়েছে। সরকার গঠন করতে জিততে হয় ৩৫টি আসনে। ১৯৮০ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে নারী প্রেসিডেন্ট নির্বাচিত করে আইসল্যান্ড। আইসল্যান্ড ছাড়া বিশ্বের অন্য পাঁচটি দেশের সংসদে এখন ৫০ শতাংশের বেশি নারী সংসদ রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছ রুয়ান্ডা।