গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, প্রভাষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ
গুণ
১.গুণফল নির্ণয়ের সূত্র লেখ।
উত্তর : গুণ্য ´ গুণক = গুণফল।
২.গুণক নির্ণয়ের সূত্রটি কী?
উত্তর : গুণফল ¸গুণ্য = গুণক।
৩. = কী হবে?
উত্তর : গুণ্য।
৪.কোনো সংখ্যাকে ১ দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?
উত্তর : ঐ সংখ্যাই হবে।
৫.তিন অঙ্কবিশিষ্ট গুণ্য ও গুণকের মাধ্যমে গুণফল নির্ণয়ে গুণ্যের প্রত্যেকটি সংখ্যাকে কোন অঙ্ক দ্বারা গুণ করতে হয়?
উত্তর : একক স্থানীয় অঙ্ক।
৬.গুণফলের মান নির্ভর করে কিসের উপর?
উত্তর : গুণ্য ও গুণকের মানের উপর।
৭. চার অঙ্কবিশিষ্ট গুণ্যকে তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়?
উত্তর : তিনটি।
৮.একটি গ্লাসের দাম ১১০ টাকা হলে, ২৫টি গ্লাসের দাম কত?
উত্তর : ১১০ ´ ২৫ = ২৭৫০ টাকা।
৯. ৯৯০ ´ ৬০ এর সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয়ের লিখিত রূপ কী?
উত্তর : (১০০০ - ১০) ´ ৬০।
১০.সহজ পদ্ধতিতে ১০১০´৬৭০ এর গুণফল নির্ণয়ে গুণ্য ১০১০ এর দুইটি অংশ কী কী?
উত্তর : ১০০০ ও ১০।
১১.৭৮ ´ ৭৩ কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৬৯৪০০০ হবে?
উত্তর : ১০০০।
১২.৬০৯০ সংখ্যাটি ৬০৯০০ হবে ২০৩ ´ ৩ এর সাথে কত গুণ করলে?
উত্তর : ১০।
১৩. ৯ ২ ০ ৭
´
৩ ৮ ২ ৮
উপরের শূন্যস্থানগুলোয় কোন কোন অঙ্ক বসবে?
উত্তর : ৪ ও ৬।
১৪.এক ব্যক্তির দৈনিক আয় ৬৫০ টাকা হলে ২৫ দিনে তার মোট আয় কত?
উত্তর : (৬৫০ ´ ২৫) টাকা = ১৬২৫০ টাকা।
১৫.একটি বিদ্যালয়ের ৮৭৫ জন ছাত্রের প্রত্যেকের মাসিক বেতন ৫২৫ টাকা হলে মোট বেতন কত টাকা?
উত্তর : (৮৭৫´৫২৫) টাকা = ৪৫৯৩৭৫ টাকা।
১৬. ৬.৪৩ ´ ১০ = কত?
উত্তর : ৬৪.৩।