আবদুল কাদির মোল্লা সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হন। তিনি ব্যাংকের প্রতিষ্ঠাকালীন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন। দেশের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা পোশাক ও বস্ত্র খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি