লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় পৃথক অভিযানে অবৈধভাবে আসা ১১টি বাঁশভর্তি কাভার্ড ভ্যান জব্দ করেছে পদুয়া বন বিভাগ। রবিবার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ আমিরাবাদ স্টেশন ও বারো আউলিয়া কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে এসব কাভার্ড ভ্যান জব্ধ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে ঢাকা থেকে কাভার্ড ভ্যান যোগে বাঁশগুলো আসছিল। জব্ধকৃত বাঁশ ও কাভার্ড ভ্যানগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা হয়েছে।