আরামবাগের কোনো ক্ষমা নেই শাস্তি কমেছে খেলোয়াড়দের

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগ থেকে নেমে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ স্পট ফিক্সিং, অনলাইন বেটিং, ম্যাচ ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত থাকা প্রমাণিত হওয়ায় ক্লাবটিকে দেওয়া শাস্তি বহাল থাকবে। আরামবাগকে ক্ষমা করা হয়নি। ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে এবং প্রথম বিভাগ ফুটবল লিগে খেলতে হবে। চ্যাম্পিয়ন হলে বিসিএলে উঠতে পারার অনুমতি দেওয়া হয়েছে।

ক্লাব কর্মকর্তা ও কোচদের শাস্তি বহাল রেখেছে বাফুফের আপিল কমিটি। তবে খেলোয়াড়দের শাস্তি কমানো হয়েছে। আপেল মাহমুদ, আবুল কাশেম মিলন, রকি, জাহিদ হোসেন, মোস্তাফিজুর রহমান সৈকত, শামীম রেজা এবং ওমর ফারুকের বিভিন্ন মেয়াদের শাস্তি কমিয়ে এক বছর করে নির্ধারণ করা হয়েছে।