চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা একুশ চবি’ বন্ধু সম্মিলন ও বর্ধিত সভা চট্টগ্রাম জিইসি মোড়স্থ রেস্টুরেন্টে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে অকাল প্রয়াত একুশ বন্ধুদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একুশ ব্যাচের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সালাহউদ্দিন মোহাম্মদ রেজা। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিষয় নির্ধারণের জন্য সার্চ কমিটি গঠন করা হয়।
সার্চ কমিটির (নির্বাচন কমিশন) দায়িত্বপালন করেন জেলা জজ মোজাম্মেল হক চৌধুরী লেলিন, ডিআইজি আবুল ফয়েজ, কর কমিশনার ব্যারিস্টার মোহতাসিম বিল্লাহ ফারুকী, সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ ও অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত। সার্চ কমিটি সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলমকে আহ্বায়ক, সাংবাদিক সালাহউদ্দিন মোহাম্মদ রেজাকে সিনিয়র যুগ্ম-সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি গঠিত হয়। এক বছরের মধ্যে উক্ত কমিটিকে সংবিধান রচনা, ভোটার তালিকা প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটিকে দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত গৃহিত হয়।