সাংবাদিক হামিদুজ্জামান রবির ইন্তেকাল

জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, প্রবীণ সাংবাদিক হামিদুজ্জামান রবি (৭৩) সোমবার রাতে ধানমন্ডির বাসায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭২ সালে সাংবাদিকতা শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাধ্যমে। ২০০৮ সালে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে অবসর নেন। সোমবার রাতে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের জামে মসজিদে জানাজার পর রায়েরবাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।