মাদক মামলায় মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জশিট

ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত বুধবার তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।