ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর) পদের এমসিকিউ পরীক্ষার সূচি ও কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। গত রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগামী ৭ নভেম্বর প্রার্থীদের এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজে এ পরীক্ষা হবে। পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজপত্র বা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। মাস্ক পরা ছাড়া কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।