চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিএসসি নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসের পুরোটাই সবুজের সমারোহে মুগ্ধতায় পরিপূর্ণ। একমাত্র শাটল ট্রেন,  দৃষ্টিনন্দন পাহাড়ের সারি, শহিদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, ফরেস্টি ভবন, নয়নাভিরাম গাছগাছালির সৌন্দর্য।  প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য এই বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র-শিক্ষক কেন্দ্র অর্থাত্ টিএসসি। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের মধ্যে একাডেমিক শিক্ষা ও জ্ঞানের পাশাপাশি অন্যান্য জ্ঞান, সুকুমারবৃত্তির চর্চার প্রয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রতিষ্ঠা হওয়া বাঞ্ছনীয়। এছাড়াও এটি সংস্কৃতি পৃষ্ঠপোষকতা ও  সমাজের অন্যান্য সম্প্রদায়ের জন্য পরিষেবা রূপেও  ভূমিকা রাখতে পারে। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মারুফ মজুমদার, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়