জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্লভ প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব যৌথভাবে এসব চারা রোপণ করে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে।
আয়োজকরা জানান, এর মধ্যে ১০০টি চারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ৭৫টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রোপণ করা হয়। বাকি ২৫টি চারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তারা নিজ উদ্যোগে রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দিন, তরুপল্লবের সহসভাপতি শাহজাহান মৃধা, সাধারণ সম্পাদক মোকারম হোসেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নুহু আলম, স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংকের ব্রান্ড অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান কর্মকর্তা বিটপী দাস চৌধুরী প্রমুখ।