সাহিত্য সাময়িকীর জন্য লেখা আহ্বান

আমরা মনে করি দেশের নানান প্রান্তে অনেক প্রতিভাবান লেখক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু তাঁদের লেখা দেশের বেশির ভাগ জাতীয় দৈনিকে সহজে জায়গা পায় না। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, দেশের যে কোনো প্রান্তের এসব ঋদ্ধ লেখকের জন্য দৈনিক ইত্তেফাক তার অবারিত দ্বার খুলে রাখছে। আমরা কেবল চেনা লেখক নয়, অচেনা লেখকের ভালো লেখা ছাপতে আগ্রহী। সুতরাং জেলা-উপজেলা-গ্রাম-ইউনিয়নে বসে আপনি ইমেইলে ইত্তেফাক সাহিত্য সাময়িকীর জন্য ছোটগল্প, অণুগল্প ও কবিতা পাঠাতে পারেন। ছোটগল্পের শব্দসংখ্যা ৫০০ থেকে ১০০০ এবং অণুগল্পের ৫০ থেকে ২৫০। পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলে ইউনিকোডে অথবা সুতন্বী ফন্টে লেখা পাঠাবেন।

ইমেইল: lite.ittefaq@gmail.com

ইমেইলের সাবজেক্টের ঘরে অণুগল্প, ছোটগল্প বা কবিতা উল্লেখ করবেন। লেখার নিচে লেখকের ফোন নম্বর ও সম্পূর্ণ ঠিকানা অবশ্যই থাকতে হবে। ওয়ার্ড ফাইলে সঙ্গে লেখকের পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করার অনুরোধ রইল। প্রেরিত লেখাটি অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে। কেউ মিথ্যার আশ্রয় নিলে তার লেখা ভবিষ্যতে আর কখনোই ইত্তেফাকে প্রকাশের জন্য বিবেচিত হবে না।