ক্যারিয়ারের শুরু থেকেই ব্যতিক্রমী গল্প আর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাশেদ সীমান্ত। এবার তিনি হাজির হচ্ছেন স্বাস্থ্যবিধি না মানার গল্প নিয়ে! ‘কর্মফল’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, তানজিকা আমিন, ডা. এজাজ, রিমি করিমসহ অনেকে।
নাটকটি প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘সচেতনতামূলক একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। এমন গল্প বা ঘটনা আমাদের প্রতিটি মহল্লায় খুঁজে পাওয়া যাবে। আমরা সেটিকেই এবার নাটকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে যাচ্ছি। বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানার যে, কোনো বিকল্প নেই তা-ই তুলে ধরা হয়েছে নাটকটিতে।’