বুধবার ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলমাস সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির চানাচুর, মসুরডাল, ইসপগুলের ভুসি, কালোজিরা, এলাচ পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় এ জরিমানা করা হয়। পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. রফিক আজাদ অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি