ঝিনাইদহে আমন কাটা শুরু

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে এখন সারা বছরই মাঠে ধান থাকে। আর আগাম চাষ করা রোপা আমন ধান কাটা শুরু হয়েছে, চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। আবার ডিসেম্বরের শেষে বোরো চাষ শুরু হবে। মার্চের শেষে বোরো উঠতে শুরু করবে। চলবে মে মাস পর্যন্ত। এপ্রিল থেকে আগাম আউশ ধান চাষ শুরু হবে। এ ধান কাটা শুরু হবে জুলাই মাসে, চলবে সেপ্টেম্বর মাসের অর্ধেক পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিসের অতিরিক্ত পরিচালক মো. জাহেদুল আমিন বলেন, পশ্চিমের জেলাগুলোতে লক্ষ্যমাত্রার বেশি জমিতে রোপা আমন চাষ হয়েছে। এখন বলতে গেলে সারা বছরই মাঠে ধান থাকে।