নেত্রকোনায় মাছ ধরার চাঁইয়ের বিক্রি বাড়ছে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওর এলাকাসহ বিভিন্ন উপজেলায় বাঁশের তৈরি মাছ ধরার বাইর বা চাঁইয়ের বিক্রি বাড়ছে। এসব চাঁই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শত শত মানুষ। বারহাট্টা উপজেলার চাঁই নির্মাতা হারেছ মিয়া ও খোকন বলেন, মাঝারি ধরনের এক একটি চাঁই তারা ১৫০-২০০ টাকা পর্যন্ত বিক্রয় করে থাকেন। দিনে ১৫০-২০০টি পর্যন্ত চাঁই বিক্রয় হয়। খারিয়াজুরী উপজেলা মত্স্য কর্মকর্তা মুজিবর রহমান বলেন, সাধারণত চাঁই দিয়ে জুন জুলাই মাসে এবং সেপ্টেম্বর -অক্টোবর মাসে মাছ ধরা হয়। মোহনগঞ্জ উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা আ ন ম আশরাফুল কবির বলেন, চাঁই দিয়ে বর্ষাকালে বা পানি কমার সময় মাছ ধরা হয়।