মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
মনোহরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফোনে কথা বলতে বলতে সবুজ বাজারস্থ আমান উল্ল্যাহ মার্কেটের ছাদে উঠে। এক পর্যায়ে ছাদের ওপর দিয়ে প্রবাহিত চলমান বৈদ্যুতিক লাইনে অসতর্কতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-০৪, মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো নজরুল ইসলাম মোল্লা বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি শিগিগরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।