নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক নাকাইহাট কলেজে ল্যাব সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থ পদে একজন করে লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২০০/- (দুইশত) টাকার ব্যাংক ড্রাফট, সদ্য তোলা ৩ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। অধ্যক্ষ, নাকাইহাট কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।                                সিকে-৯৯৮

নিয়োগ ও ৩য় পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নীতিমালা ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ শে নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, পোঃ ও জেলাঃ জয়পুরহাটে ০২ জন ফকিহ, ০২ জন মুফাচ্ছির ও ১ জন অফিস সহকারী কাম হিসাব সহকারী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার অফেরতযোগ্য  পোষ্টাল অর্ডার, ০২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই।     সিকে-৯৯৭

নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): ফরিদপুর জেলার মধুখালী উপজেলা ও পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত আখচাষী মহিলা ডিগ্রী কলেজে সর্বশেষ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি   মোতাবেক স্নাতক (পাশ) শ্রেণিতে (বিএ, বি. এস. এস ও বি. বি. এস) অনুমোদিত পদে হিসাব বিজ্ঞান, অর্থনীতি ও দর্শন বিষয়ে দুইজন করে ও ভূগোল বিষয়ে ১ জন এবং সৃষ্ট পদে ইসলাম শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি পদে ২ জন করে প্রভাষক নিয়োগ করা হবে। প্রভাষক পদে ৫০০/- টাকার (অফেরতযোগ্য) পোষ্টাল অর্ডার/ ব্যাংকড্রাফট এবং প্রয়োজনীয় কাগজপত্র (NID, মোবাইল নম্বরসহ) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই। —অধ্যক্ষ।   সিকে-৯৯৪