সরকারি জুবিলী স্কুল চ্যাম্পিয়ন

স্কুল ক্রিকেট

সুনামগঞ্জ প্রতিনিধি

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে আঞ্চলিক  চ্যাম্পিয়ন হয়েছে। গত রবিবার সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দলটি এইচএমপি উচ্চ বিদ্যালয়কে ৪৮  রানে হারায়। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন  বিজয়ী দলের ওয়াসিফ।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার  যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনিম, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল প্রমুখ।