কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার  বিকালে জেলার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে—দারোরা গ্রামের আক্তার হোসেনের তিন বছরের ছেলে আব্দুর রহমান ও একই বাড়ির নজরুল ইসলামের ২ বছরের মেয়ে হাবিবা আক্তার।