বিলিয়ারী এট্রেসিয়া রোগে আক্রান্ত ৫ মাস বয়সী তাহিয়া আমিন খান। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সুস্থ হওয়ার জন্য প্রয়োজন ৫০ থেকে ৬০ লাখ টাকা। তাহিয়ার বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক। বাবার পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
এদিকে লিভার ট্রান্সপ্লান্ট না করাতে পারলে তাহিয়াকে বাঁচানো যাবে না। তাই ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউটে যেতে পরামর্শ দিয়েছেন ডাক্তার।
বরগুনার তালতলীর জাকির তবক গ্রামের খান আলামিন ও মৌসুমী খানম দম্পতির মেয়ে তাহিয়া আমিন খান।
টাকার অভাবে চোখের সামনে থেকে চিরতরে বিদায় নিতে যাচ্ছে সদা হাস্যোজ্বল তাহিয়া। প্রতিটি মুহূর্ত কাটছে অনিশ্চয়তায়। সমাজের বিত্তবানরা যদি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে তাহিয়া।
তাই বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আহ্বান করেছেন তাহিয়ার বাবা-মা।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ মৌসুমী খানম (মা)-01309190026 (বিকাশ+রকেট), আল আমিন (বাবা)-01719659253 (বিকাশ+রকেট+নগদ), ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নং 2181030021225 মৌসুমী খানম (মা), পটুয়াখালী শাখা; ইসলামী ব্যাংক, অ্যাকাউন্ট নং 20507770220438916 আল আমিন (বাবা) তালতলী শাখা, এজেন্ট ব্যাংকিং; সোনালী ব্যাংক, অ্যাকাউন্ট নং 4321601000876, আল আমিন (বাবা), তালতলী শাখা, বরগুনা।
ইত্তেফাক/এএএম